Tag: ডেইরি ফার্ম কাউমেট

  • দুগ্ধ খামারের জন্য  গরুর মাদুর (কাউমেট) বাছাইয়ের সম্পূর্ণ গাইড”

    দুগ্ধ খামারের জন্য গরুর মাদুর (কাউমেট) বাছাইয়ের সম্পূর্ণ গাইড”

    লেটেক্স কাউমেট নিয়ে আলোচনা :

    গরুর খামারে স্বাস্থ্য রক্ষার জন্য কাউমেট ব্যবহার হয়। পশু চিকিৎসকরা Cow mat ব্যবহারের জন্য প্রেসক্রিপশন দিয়ে থাকেন। তাই ভালো মানের কাউমেট ব্যবহার করা খুবই জরুরী। Latex Cow mat গরুর খামারের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে।

    Latex Rubber ১৯৮৫ সাল হতে উন্নত মানের রাবার জাত পণ্য উৎপাদন করে আসছে।

    Please Visit :www.latexlimitedbd.com

    জনাব মো: শফিকুল ইসলাম মিন্টু একজন স্বনামধন্য বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী। তিনি লেটেক্স লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক। তিনি বাংলাদেশ রাবার ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ রাবার বোর্ডের সম্মানিত সদস্য। এছাড়াও তিনি FBCCI এর স্ট্যান্ডিং কমিটির Co-Chairman.( Plastic,rubber, melamine and PVC products ).

    জনাব মো: শফিকুল ইসলাম মিন্টু একজন স্বনামধন্য বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী। তিনি লেটেক্স লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক। তিনি বাংলাদেশ রাবার ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ রাবার বোর্ডের সম্মানিত সদস্য। এছাড়াও তিনি FBCCI এর স্ট্যান্ডিং কমিটির Co-Chairman.( Plastic,rubber, melamine and PVC products ).

    Understanding Cow Mat Materials- কাউমেট তৈরির উপাদান :

    সাধারণত রাবার, ইভা, কেলসিয়াম কার্বনেট,চায়না ক্লে, রাবার-ইভা সিট রিসাইকল, ও আরো কিছু এডিটিভস দ্বারা কাউমেট তৈরি হয়। Latex rubber টায়ার গ্রেড এর কাউমেট তৈরি করে।

    Latex Cow mat এর ওজন ও সাইজ সমূহ :

    WeightসাইজThickness
    19 Kg53″ x 82″23-24mm
    18 kg53″ x 82″22-23mm
    16 kg53″ x 82″17-18mm
    15 kg53″ x 82″16-17mm
    13 kg53″ x 82″15-16mm
    12 kg53″ x 82″14-15mm
    11 kg48″ x 76″14-15mm
    10 kg48″ x 76″13-14mm

    Images of Latex Cow mat :

    Latex Cow mat
    Latex Cow mat is the best and big cow mat.
    Latex cow mat is for dairy farm in Bangladesh.
    Cow mat , Rubber sheets production picture.
    Cow mat , Rubber sheets production picture. sultan salahuddin chemist
    Cow Mat
    Mat for healthy cows. Latex Cow mat is very good quality cow mat in Bangladesh.

    Benefits of Using Latex Mats:

    গরুর খামারে লেটেক্স কাউমেট (Latex Cow Mat) বা রাবার মাদুর ব্যবহার করলে গরুর আরাম, স্বাস্থ্য এবং খামারের উৎপাদনশীলতা—সব ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়ে। Latex cow mat টেকসই ও উন্নত ইহা সহজে ভাঙ্গে না টেকসএবং মজবুত।

    প্রধান সুবিধাগুলো নিচে তুলে ধরা হলো:

    ১. গরুর আরাম ও স্বাস্থ্য সুরক্ষা

    · আরামদায়ক বিশ্রাম: শক্ত কংক্রিটের মেঝের বদলে নরম রাবার মাদুরে গরু আরামে শুয়ে ও দাঁড়িয়ে থাকতে পারে, যা পেশির চাপ ও ক্লান্তি কমায়।
    · আঘাত ও রোগ প্রতিরোধ: পিছলে পড়ার ঝুঁকি কমায় এবং পা, গোড়ালি ও খুরের স্বাস্থ্য ভালো রাখে। এছাড়া খুরা (Laminitis) ও পঙ্গুত্ব (Lameness) হওয়ার সম্ভাবনা কমায়।

    ২. দুধ উৎপাদন ও মান বৃদ্ধি

    · দুধ উৎপাদন বৃদ্ধি: আরামদায়ক পরিবেশ গরুকে দীর্ঘক্ষণ শুয়ে বিশ্রাম নিতে উৎসাহিত করে, যা দুধ উৎপাদন ও ওজন বাড়াতে সাহায্য করে।
    · দুধের মানোন্নয়ন: মাদুর রক্ত সঞ্চালন উন্নত করে, যা থান ও বাচ্চা প্রসব অঙ্গের স্বাস্থ্য ভালো রাখে এবং দুধের গুণগত মান বাড়ায়।

    ৩. খামার ব্যবস্থাপনার সুবিধা

    · পরিষ্কার-পরিচ্ছন্নতা: পানি ও জীবাণুনিরোধী উপাদানে তৈরি এসব ম্যাট পরিষ্কার করা সহজ এবং পশুর বর্জ্য দ্রুত অপসারণে সাহায্য করে।
    · বিছানাপত্রের খরচ কমানো: মাদুর ব্যবহার করলে খড়-কুটা জাতীয় বিছানাপত্রের পরিমাণ কম লাগে, ফলে খরচ সাশ্রয় হয়।
    · তাপমাত্রা নিয়ন্ত্রণ: মাদুর মেঝের ঠান্ডা ও স্যাঁতসেঁতে ভাব থেকে গরুকে রক্ষা করে।

    ৪. খামারের নিরাপত্তা ও পরিবেশ

    · আওয়াজ কমানো: গরুর চলাফেরা ও যন্ত্রপাতির শব্দ শোষণ করে খামারের পরিবেশ শান্ত রাখে।
    · টেকসই ও নিরাপদ: উঁচু মানের রাবার গরুর ওজন ও চলাচল সহ্য করতে পারে এবং পিছলে যাওয়া ঠেকাতে পৃষ্ঠদেশ খাঁজকাটা হয়।

    সংক্ষেপে, কাউমেট শুধু গরুর আরাম ও স্বাস্থ্যই নিশ্চিত করে না, বরং তা দুধ উৎপাদন ও মান বাড়িয়ে এবং খরচ কমিয়ে খামারকে বেশি লাভজনক করে তোলে।

    Key Features to Consider When Choosing Cow Mats>>>গরুর মাদুর কেনার আগে কী কী বিষয় দেখবেন”

    গরুর মাদুর কেনার সময় সঠিটি বাছাই করলে আপনার গাভীর আরাম, স্বাস্থ্য এবং দুধ উৎপাদন অনেকটাই বাড়বে। তাই কেনার আগে নিচের ৬টি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই খেয়াল করবেন:

    · ১. উপাদান (Material): উচ্চ-গ্রেডের রাবার বা ভালো উপাদান দিয়ে তৈরি মাদুর বেছে নিন। এটি নরম হবে, টেকসই হবে এবং গরুর জয়েন্ট ও খুর সুরক্ষিত রাখবে। এটি হবে দূর্গন্ধ মুক্ত।
    · ২. পুরুত্ব ও ঘনত্ব (Thickness & Density): আরাম ও দীর্ঘস্থায়িত্বের জন্য অন্তত ১৫ মিমি এর বেশি পুরু এবং উচ্চ-ঘনত্বের (High-Density) মাদুর নিন, যা গরুর ভারী ওজন সহ্য করতে পারবে।
    · ৩. পিচ্ছিল প্রতিরোধী টেক্সচার (Non-Slip Surface): গরু দাঁড়ানো বা চলার সময় পিছলে না পড়ার জন্য উপরিভাগে খাঁজ বা টেক্সচার থাকা আবশ্যক।
    · ৪. আকার ও ওজন (Size & Weight): মাপ গরুর জন্য যথেষ্ট বড় (যেমন: ৪৮x৭৫ইঞ্চি বা ৫২x৮০+ইঞ্চি) এবং যথেষ্ট ভারী হতে হবে, যাতে জায়গা থেকে সরে না যায়।ওজন ১৫কেজি এর উপরে। বড় গরুর বিছানা ১৮-২০ কেজি হলে ভালো।
    · ৫. পানি নিষ্কাশন ও পরিচ্ছন্নতা (Drainage & Hygiene): মাদুরে যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে,যাতে সহজেই ধোয়া যায় এবং গোয়ালঘর পরিষ্কার ও শুকনো রাখা যায়।
    · ৬. ওয়াটারপ্রুফ ও স্থায়িত্ব (Waterproof & Durability): পানি ও রাসায়নিক প্রতিরোধী এবং দীর্ঘমেয়াদি টেকসই মাদুর বেছে নিন, যা দীর্ঘদিন ব্যবহারের পরও নষ্ট হবে না।

    আশা করি এই টিপসগুলো আপনার জন্য কাজে লাগবে।

    CowMat
    Latex Cow mat

    লেটেক্স রাবার উপরোক্ত বিষয়গুলো বিবেচনা করে কাউম্যাট প্রস্তুত করে।

    আপনার চাহিদা অনুযায়ী স্পেশাল উন্নত মানের কাউমেট প্রস্তুত করা হয়।

    কোনো প্রশ্ন থাকলে জানাবেন- WhatsApp : 01969304095

    Tips for Selecting the Right Cow Mats for Your Farm

    আপনার খামারের গরুর চাহিদা অনুযায়ী আমাদের বিভিন্ন ওজনের কাউমেট আছে। উপরে বর্ণিত কাউমেটের ওজন ও সাইজ দেখে অর্ডার করতে পারেন।

    যোগাযোগের ঠিকানা :

    কারখানার ঠিকানা :

    লেটেক্স রাবার, ডি আই টি প্লট নং ৬৯, পোস্তগোলা,  ঢাকা।

    ( শ্যামপুর থানার পিছনে)

    যোগাযোগ :

    মোবাইল : 01969304095,01729415152

  • Latex Rubber কাউমেট – সেরা কাউমেট

    Latex Rubber কাউমেট – সেরা কাউমেট

    Writer:- Sultan Salahuddin –

    M.Sc. in Chemistry


    গরুর জন্য মানসম্মত ও আরামদায়ক বিছানার বিকল্প হিসেবে ল্যাটেক্স রাবারের কাউমেট দিন দিন ডেইরী খামারি ও কৃষকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে। Raw Rubber থেকে তৈরি এই বিশেষ মাদুর শুধু গরুর আরাম-আয়েশই বাড়ায় না, বরং তাদের সামগ্রিক স্বাস্থ্য ও উৎপাদনশীলতার ওপরও ইতিবাচক প্রভাব ফেলে। গরুর বিছানা হিসেবে কাজ করে।


    লেটেক্স রাবারের কাউমেট (Cow Mat) আসলে কী?

    এটি মূলত একটি বিশেষ ধরনের মাদুর যা প্রাকৃতিক রাবারের ল্যাটেক্স (Natural Rubber ও অনেক ধরনের কাচামালের সমম্বয়ে ) থেকে তৈরি করা হয়। একে প্রায়ই “কাউ ম্যাট্রেস” বা “গরুর মাদুর” নামেও ডাকা হয়। কেবল একটি মাদুর নয়, এটি গরুর জন্য একটি আরামদায়ক ও স্বাস্থ্যকর স্লিপিং সিস্টেম।

    লেটেক্স কাউমেট এর সাইজ ও ওজন কত রকম ??

    S/ NoওজনসাইজThickness
    119 kg83″ x 53″22-23 mm
    216 kg83″ x 53″18-19 mm
    312 kg83″ x 53″14-15 mm
    416kg80″x 50″22-23 mm
    511 kg80″x 50″15-16 mm
    69 kg80″x 50″10-11 mm
    7
    8
    9

    Latex Cow mat এর দাম কত?

    কাউমেট এর দাম উঠানামা করে।

    কাউমেট এর মূল্য ওজন এর উপর নির্ভর করে। ওজন বেশি- দাম বেশি। তাছাড়া সাইজ, কোয়ালিটির জন্যও দাম একটু বেশকম হয়।

    ভিন্ন ভিন্ন কারখানার – বিভিন্ন রকম দাম।

    Mobile : 01969304095

    ল্যাটেক্স রাবারের কাউমেট কেন সেরা?

    একটি গরু দিনের প্রায় ৫০% সময় শুয়ে কাটায়। এ সময় তারা বিশ্রাম নেয়, রোমন্থন করে এবং দুধ উৎপাদন করে। এই দীর্ঘ সময়ের জন্য সঠিক বিছানা নির্বাচন করাটা তাই খুব জরুরি। ল্যাটেক্স কাউমেট বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা দিয়ে থাকে।

    শীতকালে মাটির ঠান্ডা গরুর গায়ে লাগে। মেট মাটির ঠান্ডা থেকে রক্ষা করে।

    সুবিধা বিবরণ
    অসামান্য আরাম ও চাপ বণ্টন গরুর শরীরের আকৃতি অনুযায়ী নিজেকে ঢেলে নেয়, হাঁটু ও গিঁটের ওপর চাপ কমায় এবং রক্ত সঞ্চালন উন্নত করে।
    আঘাত প্রতিরোধ ও নিরাপত্তা উপরের নন-অ্যাব্রেসিভ নন-স্লিপ লেয়ার পিছলে যাওয়ার ঝুঁকি কমায় এবং হক ইনজুরির মতো জটিলতা প্রতিরোধ করে।
    টেকসই ও স্থায়িত্ব চমৎকার স্থিতিস্থাপকতার অধিকারী; বহু বছর ব্যবহার করলেও গঠন বা আরামের মান হারায় না।
    হাইজিন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা জলরোধী ও অ-শোষক পৃষ্ঠ সহজেই পানি ও জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা যায়; ব্যাকটেরিয়া বৃদ্ধি প্রতিরোধ করে।

    শুধু মাটিতে বা খালি ফ্লোরে গরু থাকতে থাকতে নানা ধরনের রোগের আক্রমণের শিকার হয়ে থাকে।

    ব্যবহারের নিয়ম ও সতর্কতা

    · ইনস্টলেশন: কাউমেটটি গোয়ালঘরের কংক্রিটের মেঝেতে ভালোভাবে ফিক্স করে দিতে হবে, যাতে এটি নড়াচড়া না করে। প্রয়োজনে পাশ থেকে আটকে বা আঠা দিয়ে বসানো যেতে পারে।
    · বেডিং উপাদান (গলিচা/খনি): ল রাবারের মাদুরের ওপরে সাধারণত খড় বা করাত (sawdust) এর একটি সামান্য স্তর যুক্ত করা খুবই কার্যকরী।
    · পরিষ্কার-পরিচ্ছন্নতা: মাদুর প্রতিদিন পরিষ্কার রাখা জরুরি। হাই প্রেসার ক্লিনার ব্যবহার সহজেই জীবাণুমুক্ত করা যায়। দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য মাসিক গভীর পরিচর্যা কার্যকরী।
    · নিয়মিত পরিদর্শন: পানি জমে থাকলে সুযোগ মতো আঁচড় বা ফাটল তৈরি হতে পারে। মাসে অন্তত একবার পুরো মাদুর ভালোভাবে পরিদর্শন করা উচিত।

    দীর্ঘমেয়াদি সাশ্রয় ও উৎপাদনশীলতা

    প্রথমবার কাউমেট কেনার খরচ তুলনামূলক বেশি মনে হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদি সুবিধা বিবেচনায় এটি একটি অত্যন্ত লাভজনক বিনিয়োগ। কারণ এটি:

    1. প্রতি মাসে বেডিং উপকরণের (খড়/করাত) খরচ ৩০-৪০% পর্যন্ত কমিয়ে আনতে পারে।
    2. পঙ্গুত্ব ও যৌথ রোগের ঝুঁকি কমায়, যা চিকিৎসা বাবদ খরচ কমিয়ে দেয় এবং উৎপাদন ক্ষতি থেকে রক্ষা করে।
    3. দুধ উৎপাদনের পরিমাণ ১০-১৫% পর্যন্ত বাড়াতে পারে।

    গরুকে আরাম দিন, দুধের ফলন বাড়ান

    গরুর ভালো থাকা নিশ্চিত করতে গোয়াল ঘরের পরিবেশের উন্নয়ন অপরিহার্য। আপনার গোয়াল ঘরের মেঝে যদি হয় শক্ত সিমেন্ট বা পিচ্ছিল টাইলস, তাহলে সেটি গরুর স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। ল্যাটেক্স রাবারের কাউমেট স্থাপন করে আপনি গরুকে দিনের দীর্ঘ সময় আরামদায়ক বিশ্রামের নিশ্চয়তা দিতে পারবেন, যা মানসিক চাপ হ্রাস, খাদ্য গ্রহণ বৃদ্ধি এবং দুগ্ধ উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে।

    প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

    ❓ গরুর মাদুরগুলি কিসের তৈরি?

    সাধারণত, এগুলি প্রাকৃতিক রাবার ল্যাটেক্স থেকে তৈরি। কিছু মাদুরে টেকসই ও নরম অনুভূতি দিতে ফোম বা অন্যান্য কম্পোজিট মেটেরিয়ালও যুক্ত করা হয়।

    ❓ গরুর কাউমেট ব্যবহারে রোগ প্রতিরোধ হয় কীভাবে?

    মাদুরের নন-পোরাস উপাদান পানি ও ময়লা শোষণ করে না, তাই ব্যাকটেরিয়া ও ছত্রাকের বংশবৃদ্ধি কঠিন হয়ে যায়। এতে পায়ের পচন ও ম্যাস্টাইটিসের মতো রোগের প্রকোপ অনেকাংশে কমে আসে।

    ❓ লেটেক্স কাউমেটের সাধারণ আয়ু কত?

    উচ্চমানের ল্যাটেক্স কাউমেট সঠিক পরিচর্যা ও ব্যবহারের ওপর নির্ভর করে প্রায় ১থেকে ২ বছর পর্যন্ত টেকসই হতে পারে।

    ❓ কাউমেট পরিষ্কার করার সঠিক উপায় কী?

    প্রতিদিন মাদুরের ওপর থেকে শুকনো অংশ সরিয়ে ফেলে জল ও হালকা জীবাণুনাশক মিশ্রণ দিয়ে ধুয়ে ফেলতে হবে। তেল-ভিত্তিক কোন ক্লিনার ব্যবহার করা যাবে না, কারণ তা রাবারের উপাদানের ক্ষতি করতে পারে।


    লেটেক্স কাউমেট আপনার গোয়াল ঘরকে যেমন আরামদায়ক ও স্বাস্থ্যকর করে তুলবে, তেমনি বাড়িয়ে দেবে আপনার গবাদি পশুর উৎপাদনশীলতা। RubberBazaar.com থেকে আজই সঠিক মাপের, নির্ভরযোগ্য মানের কাউমেট সংগ্রহ করুন আর গরুকে দিন সর্বোচ্চ আরামের নিশ্বাস।



    Latex Cow Mat is the best and big sizes

    Picture or images of Latex rubber cow mat